Wednesday, January 14, 2026

তালবেড়িয়ার ড্যাম

 

তালবেড়িয়ার ড্যাম

 

সোজা ঝিলিমিলি পৌঁছে বাঁদিকের রাস্তা ধরলাম যে রাস্তার পাশেই রয়েছে রিমিল লজ যেখানে গাছবাড়ি রয়েছে।  এক অন্য অনুভূতির আস্বাদ পেতে জায়গাটিতে রইতে পারেন এক রাত। পেয়ে যাবেন ২০০০ টাকা থেকে ৪৫০০ টাকার মধ্যে থাকার ব্যবস্থা। যাই হোক আমরা রিমিল পার্ক পার হয়ে রাউতোড়া হয়ে পৌঁছালাম তালবেড়িয়ার ড্যামে। শুধু বলব দেখে যান একবার। অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যিখানে বিরাজ করছে আর এক সৌন্দর্য্যের হাতছানি তালবেড়িয়ার ড্যাম। প্রকৃতির এক অপরূপ শোভা বিরাজ করছে এখানে। উঁচু নিচু ঢেউখেলানো মালভূমির এক অসাধারন চিত্র এই তালবেড়িয়ার ড্যাম। যেন কোন শিল্পী তার রং তুলির আঁচড়ে চিত্র অঙ্কন করেছেন। আমি লোভ সামলাতে না পেরে নদীতে নেমে স্নান করলাম। স্বচ্ছ ঠান্ডা জলে স্নান করার অনুভূতিটাই আলাদা।  

 

রাণীবাঁধ হয়ে তালবেড়িয়ার ড্যাম যাওয়ার দুটো পথ রয়েছে। একটা ঝিলিমিলি হয়ে রিমিল পার্ক পার হয়ে রাউতোড়া হয়ে তালবেড়িয়ার ড্যাম। ঝিলিমিলি থেকে ৫.৭ কিমি রাস্তা।

আর একটা পথ রাণীবাঁধ থেকে ১৬ কিমি যাওয়ার পর বামদিকের রাস্তাটি ধরতে হবে যে রাস্তাটি গেছে রাণীবাঁধ গভর্নমেন্ট কলেজের দিকে।  .১ কিমি যাওয়ার পর আবার বাঁদিকের রাস্তাটি ধরে ১.৫ কিমি গেলেই পাওয়া যাবে নৈসর্গিক লাবণ্যে ভরপুর তালবেড়িয়ার ড্যাম। 

 

No comments:

Post a Comment

SBSTC Busses From Bankura Depot

 SBSTC Busses From Bankura Depot S l From Destination T ime 1 Bankura Mald...